প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
বরগুনায় চাষি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বরগুনা, ১৬ জুন: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে বরগুনা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চাষিদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে "চাষি প্রশিক্ষণ কর্মসূচি: ২০২৫-২৬" (ব্যাচ-০৫) অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মসূচির অর্থায়ন করে এগ্রো-রিসোর্স সেন্টার, বিএডিসি, খাজুরতলা, বরগুনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান(নির্বাহী প্রকৌশলী LGED BARGUNA)। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক, এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষণার্থী চাষিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় উন্নত জাতের নারিকেল, তাল ও খেজুরের চারা উৎপাদন, সংরক্ষণ এবং বিপণন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা চাষিদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, মানসম্মত চারা উৎপাদন পদ্ধতি এবং বাজারজাতকরণের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন এবং উচ্চমানের চারা উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। বিশেষ করে নারিকেল, তাল ও খেজুরভিত্তিক কৃষি উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষি খাতের উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে পরিচিত করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কৃষকদের অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষিরা অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে উন্নতমানের চারা উৎপাদন ও কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered