প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: গত ১১ জুলাই ২০২৬, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রথম প্রান্তিক মূল্যায়ন-২০২৬ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার, যিনি প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এবং সহকারী কমিশনার ফাহিমা আক্তারা মীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রথম প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয় এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered