প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2026 ইং
বরগুনায় কম্বোডিয়ার দালালচক্র:সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ভাইরাল!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: সম্প্রতি বরগুনা জেলার ৫ নং আইলা-পাতাকাটা ইউনিয়নের তিন ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, পোস্টে অভিযোগ করা হয়: তারা কম্বোডিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে বহু যুবককে সেখানে নিয়ে গিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং আন্তর্জাতিক মানবপাচারের সঙ্গে জড়িত!!
পোস্টদাতা দাবি করেন, তাকে কম্বোডিয়ায় আটকে রেখে তার পরিবারের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা আদায় করা হয়েছে। অভিযোগের সমর্থনে তিনি অর্থ লেনদেনের কিছু রশিদও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে আরও বিভিন্ন ধরনের প্রতারণা ও মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। সেখানকার স্থানীয় কিছু বক্তব্যের সঙ্গে আমাদের কথোপকথন হয় সেখানে তারা আমাদের জানান দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা তারা করে আসছেন আনুমানিক প্রায় ৩০ জন ব্যক্তি এভাবে প্রতারিত হয়েছেন এই সিন্ডিকেটের কাছে,
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মোবাইল ফোনের মাধ্যমে সংগৃহীত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে পরবর্তীতে সংবাদ পরিবেশন করা হবে। সেখানকার স্থানীয়দের একটি অংশ ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered